০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: গ্রেপ্তার দুই আসামির ২ দিনের রিমান্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ৫৮০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ মার্চ) রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আতাউল্লাহ এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে নুরে ইসলাম মিলন ও সুরুজ আলীসহ তাদের সহযোগীরা বেশ কিছুদিন ধরে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে তাণ্ডব চালায়।

হামলার সময় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় অপর অভিযুক্ত সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত হয় এবং তাকে ১৩টি সেলাই দিতে হয়। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে পরদিন রোববার (৮ মার্চ) বেলা ১২টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে রাজশাহী চিফ মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম জ্যোতিউল ইসলাম সাফি বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন ও সুরুজ আলীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: গ্রেপ্তার দুই আসামির ২ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৭:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬