মোহনপুর মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৬৯৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: মোহনপুরে মোহনপুর মডেল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব আলী খাঁনসহ মোহনপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি শরিফুল ইসলাম মাষ্টার, আলাউদ্দিন মন্ডল, আজাদ আলী এবং সদস্যবৃন্দ শফিকুল ইসলাম, এনামুল হক মামুন, মোহাইমিনুল প্রমুখ।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।










