০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসক রিটনের শুভেচ্ছা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৫২৮ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এ উপলক্ষে সকলের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।
রাসিক প্রশাসক জানান, রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ অগ্রযাত্রায় নগরবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

পরিশেষে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন সবার জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন এবং প্রিয় মহানগরী রাজশাহীকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তোলার তৌফিক দান করেন।

সবশেষে তিনি সবাইকে আবারও ঈদ মোবারক জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসক রিটনের শুভেচ্ছা

আপডেট সময় : ০৪:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬