রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- আপডেট সময় : ১২:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ৮৬৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার মোহনপুর উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ মার্চ ২০২৬) বিকাল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা মোঃ সাব্বির (২১) নামের ওই যুবকের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এঘটনার সাথে ওই গ্রামের প্রভাবশালী সাবেক চেয়ারম্যান এর ছেলেসহ দুইজন জড়িত বলে জানান নিহতের পরিবার।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বিরের পিতার নাম আলমগীর। তার বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায়।
মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এব্যাপারে মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

















