০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর তিন কর্মকর্তার সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ৬৭২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর, গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী তিন কর্মকর্তা ‘সিনিয়র সহকারী সচিব’ পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট মহলে সন্তোষ ও শুভেচ্ছা প্রকাশ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-মোহনপুর উপজেলার জোবায়দা সুলতানা, গোদাগাড়ী উপজেলার মোঃ শামসুল ইসলাম ও পুঠিয়া উপজেলার শিবু দাশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে তারা জনবান্ধব ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিক সেবাদান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তারা সংশ্লিষ্ট উপজেলাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এ অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত ও গৌরবময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর তিন কর্মকর্তার সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

আপডেট সময় : ০২:০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬