১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনকল্যাণে একসঙ্গে কাজ করতে চান রাজশাহী ডিসি কাজী শহিদুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ৫০৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় জেলা এবং এর সার্বিক উন্নয়নে জেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, “সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা আমাদের কাজকে আরও শক্তিশালী করবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সমন্বয় বাড়লে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জনকল্যাণে একসঙ্গে কাজ করতে চান রাজশাহী ডিসি কাজী শহিদুল ইসলাম

আপডেট সময় : ০১:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬