বন্ধুত্ব ও ভালোবাসায় রাজশাহীতে এসএসসি-৯৩ ব্যাচের মিলন আয়োজন
- আপডেট সময় : ১১:৫১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ৫১৫ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি:“বন্ধুত্বের বন্ধনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ” স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে “সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩” ব্যাচের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে এমন সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খন্দকার মো. আখতারুজ্জামান সুমন, সদস্য সচিব আবু সামা খান সাস্মুসহ অন্যান্য সদস্যরা।
রাজশাহীর মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা স্মৃতিচারণ, মতবিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
বক্তারা বলেন, এসএসসি-৯৩ ব্যাচ শুধু একটি ব্যাচ নয়, এটি একটি পরিবারের মতো। ভবিষ্যতেও এই বন্ধন অটুট রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে আনন্দঘন মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।













