০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তুচ্ছ বিরোধে প্রাণহানি মোহনপুরে ভ্যানচালককে খুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ৫০৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৪৪) একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলমগীর কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হন মজিবর। একপর্যায়ে তিনি ইট দিয়ে আলমগীরের মাথার পেছনে একাধিক আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি ভ্যান থেকে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মজিবর রহমানকে পাঠক ক্লাবে আটক করে রাখে। পরে পুলিশ তাকে হেফাজতে নিতে গেলে উত্তেজিত জনতা গণপিটুনির চেষ্টা চালায়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

নিহতের ছেলে মো. নয়ন আলী ওরফে জয় (২৬) বাদী হয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মজিবর রহমান (৫৫) তার দুই ছেলেকে আসামি করা হয়েছে।

অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুচ্ছ বিরোধে প্রাণহানি মোহনপুরে ভ্যানচালককে খুন

আপডেট সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬