০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাই উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান পথ: রাজশাহীতে প্রশাসক এরশাদ আলী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৫১১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: শিক্ষা মানুষকে আলোকিত করে এবং সেই আলোকিত মানুষই একটি জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়—এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় নগরীর হেতমখাঁ এলাকার মুসলিম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সততা, অধ্যবসায় ও নৈতিকতার মাধ্যমে তোমাদেরই দেশকে এগিয়ে নিতে হবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের মধ্য দিয়ে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছো। সামনে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দুয়ার উন্মুক্ত। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা অবশ্যই সফলতা অর্জন করবে—এটাই আমার বিশ্বাস। দেশের প্রতি দায়বদ্ধতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে কাজ চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মো. সরফরাজ নেওয়াজ খান সজল ও নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক মো. একরামুল হক।

এ সময় সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হামিম, সিনিয়র শিক্ষিকা মনিরা ফেরদৌসী ও সাবিনা ইয়াসমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সোহানা শারমিন, মো. ইস্তেকোয়ামুল এহসান, মোছা. ফারহানা আফরোজ, মো. সিদ্দিকুর রহমান, মোছা. সানুওয়ারা খাতুন, মোছা. হাবিবা খাতুন হাসি-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষাই উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান পথ: রাজশাহীতে প্রশাসক এরশাদ আলী

আপডেট সময় : ০৩:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬