১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০১:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।

সোমবার (৩১ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার দীর্ঘ সংগ্রামের ইতিহাস। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে দলটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

গোলাম মোস্তাফা মামুন বলেন, রাজনীতির লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। কৃষক, শ্রমিক, দিনমজুর, তাঁতি, কামার, কুমারসহ খেটে খাওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করা রাজনৈতিক দলের দায়িত্ব।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের ওপর নির্ভরশীল। তাই যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তরুণদের হাতে মাদক নয়, কাজ ও সম্ভাবনার সুযোগ তুলে দিতে হবে।

রাজশাহী জেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। তাদের সুখ-দুঃখে পাশে থাকলেই দলের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণই উন্নয়ন নয়। মানুষের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নও এর অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান গোলাম মোস্তাফা মামুন।

তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

আপডেট সময় : ০৪:০১:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬