০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আধিপত্য বিস্তারে বিএনপির দুই গ্রপে সংঘর্ষ জ্বলছে পার্টি অফিস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ১০০৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রপের সংঘর্ষ হয়েছে। এ সময় পুঠিয়া পৌর বিএনপি অফিস ও তিনটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়েছে। জ্বলতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছবি সম্বলিত ব্যানার। এতে অন্তত ৮ থেকে ১০ জনের আহতের খবর পাওয়া গেছে।

আজ ১৪ মে বুধবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলা চত্বরে স্থানীয় পুকুর এবং দীঘি টেন্ডার নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে পুঠিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আহতরা বর্তমানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলার বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এদের এক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির নেতা সাবেক মেয়র আল মামুন খানের লোকজন অন্য পক্ষের নেতৃত্বে রয়েছে বিএনপি নেতা ফারুক রায়হানের লোকজন । দুই পক্ষের লোকজন পুকুর ও দিঘির টেন্ডারে ডাক দেন। টেন্ডারকে কেন্দ্র করে বিকেলের পর থেকে উত্তেজনা সৃষ্টি হয় পরে সন্ধ্যার পরে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আধিপত্য বিস্তারে বিএনপির দুই গ্রপে সংঘর্ষ জ্বলছে পার্টি অফিস

আপডেট সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫