০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির পরিচালক নির্বাচিত খালেদ মাসুদ পাইলটকে রাজশাহীতে সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ৬৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাশাপাশি বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি ‘হাই পারফরম্যান্স ক্রিকেট’-এর চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন তিনি।
ক্রিকেট অঙ্গনের প্রতি তাঁর প্রতি আস্থা ও সম্মানের এই স্বীকৃতি উদযাপন করতে শুক্রবার বিকেলে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের।

‘ফর্মার ক্রিকেটার অব রাজশাহী’ ও সাবেক ক্রিকেটারদের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বকে বরণ করে নেন সহকর্মী ও ভক্তরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, স্থানীয় খেলোয়াড়, ফুটবলারসহ রাজশাহীর ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনরা।

সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকরা বলেন—

“মাঠে দেশকে সাফল্য এনে দিয়েছেন পাইলট ভাই। এখন প্রশাসক হিসেবে তিনি কাজ করবেন ক্রিকেটের উন্নয়ন ও খেলোয়াড় তৈরির মেশিনারি গড়ে তোলার জন্য। তাঁর এই নতুন যাত্রা হোক গৌরবময়।”

নবনির্বাচিত পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন—

“আমার লক্ষ্য দেশের ৬৪ জেলায় নিয়মিত ক্রিকেট লীগ চালু করা। পাশাপাশি হাই পারফরম্যান্স প্রোগ্রামকে এমনভাবে শক্তিশালী করতে চাই, যাতে এখান থেকে উঠে আসা খেলোয়াড়রা সরাসরি জাতীয় দলে অবদান রাখতে পারেন।”

তিনি আরও জানান, রাজশাহীতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আয়োজনের বিষয়ে শনিবার রাজশাহী সফরে আসছেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। তারা বিভাগীয় স্টেডিয়াম, অবকাঠামো ও হোটেল সুবিধাসহ প্রয়োজনীয় বিষয়সমূহ সরেজমিনে পরিদর্শন করবেন।

সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিসিবির পরিচালক নির্বাচিত খালেদ মাসুদ পাইলটকে রাজশাহীতে সংবর্ধনা

আপডেট সময় : ০৩:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫