১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম::
পুঠিয়ায় বালুবোঝাই ট্রাক উল্টে ৪ জন নিহত
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ০৩:৩৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৬৬১ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঝলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন চাপা পড়ে মারা যান।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, আরও একজনের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন, তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।










