০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম::
তানোরে যৌথ অভিযানে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ৬৫১ বার পড়া হয়েছে
বিশ্বজিত, তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১৫ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিলসহ একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার দেবিপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে ও সেনা সদস্যদের সহায়তায় পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে ফেলে রেখে পালিয়ে যায় চালক। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।










