০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি মিলনকে রাটা’র ফুলেল শুভেচ্ছা, বিমানবন্দর আন্তর্জাতিকের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৭৭৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি (রাটা)-এর নেতৃবৃন্দ।

সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবিতে সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, সিনিয়র সহ-সভাপতি মোসা. সুলতানা পারভীনসহ বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর মালিকরা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম মিলন রাটা নেতৃবৃন্দের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের ধন্যবাদ জানান। তিনি সংগঠনের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বিষয়টি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এমপি মিলনকে রাটা’র ফুলেল শুভেচ্ছা, বিমানবন্দর আন্তর্জাতিকের দাবি

আপডেট সময় : ০৩:৪৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬