০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক অ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ৫৩৮ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। এর মধ্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাড. এরশাদ আলী ঈশাকে।

জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে অ্যাড. এরশাদ আলী ঈশাকে নিয়োগ দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রোববার রাতে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, অ্যাড. এরশাদ আলী ঈশাকে রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, নতুন প্রশাসকের নেতৃত্বে রাজশাহী জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছি। একই সঙ্গে তাঁর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তিনি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসকরা নিজ নিজ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক অ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

আপডেট সময় : ০২:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬