০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে অপহরণের পর ধর্ষণচেষ্টা, প্রধান আসামি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ৫৭৪ বার পড়া হয়েছে

নয়ন মিয়া, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের কুর্শাখালি-ডাঙ্গা এলাকার বাসিন্দা নাদিরা বেগম (৪৮) অভিযোগ করেন, তার মানসিক প্রতিবন্ধী মেয়ে গুলছানা আক্তার ঝরনা (৩২)-কে গত ২১ মার্চ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলার তেঁতুলডাঙ্গা এলাকার আলমগীর হোসেন (৩৯) ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগড়াছড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

তবে কিছুক্ষণ পর অভিযুক্তের ৩-৪ জন সহযোগী সেখানে এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং উপস্থিত লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় আলিফ নামের এক যুবককে মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
বিরামপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুরে অপহরণের পর ধর্ষণচেষ্টা, প্রধান আসামি আটক

আপডেট সময় : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬