০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর সীমান্তে টানা অভিযানে ৫ লাখ টাকার মাদক জব্দ, আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ৫৬৫ বার পড়া হয়েছে

নয়ন মিয়া,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সীমান্ত এলাকায় টানা কয়েক দিনের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন বিওপি ও বিশেষ ক্যাম্প পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ২৩ ও ২৪ মার্চ ফুলবাড়ী সীমান্তের আমতলী বিওপি, কাটলা এবং বিরামপুর বিশেষ ক্যাম্পের পৃথক অভিযানে একজন আসামিসহ ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একটি গ্রামীণফোন সিম কার্ড এবং ৪৫৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব আলামতের আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার ৮০০ টাকা।

এ ছাড়া ২৫ মার্চ চৌঠা ও খানপুর বিওপি পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৬৭০ পিস ট্যাবলেট এবং ৫০০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা।

একইভাবে ২৫ ও ২৬ মার্চ বিরামপুর বিশেষ ক্যাম্পের পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬৪ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৯৯ হাজার ৬০০ টাকা।

অন্যদিকে ২৭ মার্চ ভোররাতে দাইনুর বিওপি’র অভিযানে ২ হাজার ২৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি বিওপি কমান্ডারকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা মাদক দেশে প্রবেশ করতে না পারে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুর সীমান্তে টানা অভিযানে ৫ লাখ টাকার মাদক জব্দ, আটক ১

আপডেট সময় : ০২:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬