০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে বিদেশি ওষুধের বিশাল অনুদান, উপকৃত হবে হাজারো রোগী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ৫০৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বিদেশি ওষুধের বড় এক অনুদানকে ঘিরে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. আজিজুল হক আজাদের উদ্যোগে প্রায় ১০০ কোটি টাকার উচ্চমূল্যের ওষুধ দেশে এসেছে, যা বিনামূল্যে পেয়ে উপকৃত হবেন হাজারো দরিদ্র রোগী।

তিন দফায় আসা এসব ওষুধের মোট মূল্য প্রায় ৭৯ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৯৭ কোটি ৪৮ লাখ টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা Direct Relief থেকে এ সহায়তা সংগ্রহ করা হয়েছে।

এর আগেও ডা. আজাদের প্রচেষ্টায় একই সংস্থা থেকে উল্লেখযোগ্য পরিমাণ চিকিৎসা সহায়তা এসেছে। গত নভেম্বরে বাতের রোগীদের জন্য প্রায় ৩৬ কোটি টাকার ইনজেকশন এবং তারও আগে আগস্টে হৃদ্‌রোগ চিকিৎসায় প্রায় ১৭ কোটি টাকার ওষুধ আনা হয়েছিল।

সাম্প্রতিক চালানে দেড় হাজার বক্স ডুপিলুম্যাব এবং ১৫০ বক্স সারিলুম্যাব ইনজেকশন ইতোমধ্যে হাসপাতালের স্টোরে পৌঁছেছে। এসব ওষুধ রিফ্র্যাক্টরি অ্যাজমা, সিওপিডি ও রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

ডা. আজাদ জানান, এই উদ্যোগ বাস্তবায়নে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শামীম হায়দারের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ। দ্রুত অনুমোদনের ফলে স্বল্প সময়েই ওষুধগুলো দেশে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আগামী বুধবার ঢাকায় থাকা ইনহেলারসহ আরও কিছু ওষুধ রাজশাহীতে পৌঁছাবে। এর আগে গত সপ্তাহে ক্যানসার চিকিৎসার ওষুধ ডোসেট্যাক্সেল এবং ফ্যাক্টর এইট ইনজেকশনও পাওয়া গেছে।

ডা. আজিজুল হক আজাদ বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের এসব ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, টানা আড়াই বছর দেশের সেরা হাসপাতালের স্বীকৃতি পাওয়া এই প্রতিষ্ঠানকে একটি “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে বিদেশি ওষুধের বিশাল অনুদান, উপকৃত হবে হাজারো রোগী

আপডেট সময় : ০৩:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬