১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম::
রাজশাহী পবা উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ০২:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৬৬৭ বার পড়া হয়েছে
পবা প্রতিনিধি:রাজশাহীর পবায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন আরাফাত আমান আজিজ।
রোববার (২৬ জানুয়ারি) নিজ দফতরে যোগদান শেষে তিনি উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানাগেছে, তিনি পবা উপজেলা ইউএনও হিসেবে যোগদানের আগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাটোরের লালপুর ও রাজশাহীর পুঠিয়া উপজেলায় সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়।
ট্যাগস :










