রাজশাহীতে এনসিপির বিভাগীয় ইফতার সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ৫১৩ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বিভাগীয় ইফতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শরীফ উসমান হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এবং তা হতে হবে ন্যায়বিচার। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেটসহ দেশি-বিদেশি চক্রকে আইনের আওতায় আনতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, ঋণখেলাপিদের সংসদে স্থান দিয়ে কিংবা ‘ফ্যামিলি কার্ড’ চালু করে দেশের অর্থনীতির পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, “১২ মার্চ ফ্যাসিস্ট দলের দোসর রাষ্ট্রপতির বক্তব্য শুনতে আমরা সংসদে যাব না। আমরা সংসদে যাব গণভোটে বিপুল সংখ্যক মানুষের যে রায় এসেছে তার বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে।”
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, দেশে এখনো প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও নির্বাচনী কারচুপি হয়েছে। তিনি বলেন, “সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমিটিতে থাকতে স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছিল। তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাউকে কোনো ধরনের পায়তারা করতে দেওয়া হবে না।”
এদিকে পবা- মোহনপুরে সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ এই সংসদের উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। এবং সকলের সহযোগিতা প্রয়োজন।
আমাদের দলের পার্থক্য থাকতে পারে মতের পার্থক্য থাকতে পারে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় আমাদের মূল উদ্দেশ্য। সেটিকে সামনে রেখেই আমাদের পথচলার নিশ্চিত করতে চাই।
আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এনসিপি নেতাদের দাবি, ইফতার সমাবেশে অন্তত দুই হাজার কর্মী-সমর্থক ও অতিথি উপস্থিত ছিলেন।















