০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুরে আইন-শৃঙ্খলা সভা: ইটভাটা-মাদক-করাতকল হাম ইস্যুতে আলোচনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আকতার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম এবং মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন, সিনিয়র মৎস অফিসার বেনজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মোহনপুর মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর, মোহনপুর প্রেসক্লাব সভাপতি রুবেল সরকার, কেন্দ্রীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় হাম রোগের প্রাদুর্ভাব, তেলের কালোবাজারি, মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন না করায় সৃষ্ট পরিস্থিতি, অবৈধ ইটভাটা ও করাতকল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ার কারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে আইন-শৃঙ্খলা সভা: ইটভাটা-মাদক-করাতকল হাম ইস্যুতে আলোচনা

আপডেট সময় : ১২:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬