নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারই পরিবর্তনের চাবিকাঠি — সচিব মমতাজ আহমেদ এনডিসি
- আপডেট সময় : ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৬৪৫ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: “তথ্য জানি, সঠিকভাবে ব্যবহার করি — নিজের পায়ে দাঁড়াই”—এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে অনুষ্ঠিত হয়েছে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক।
‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সচেতনতামূলক বৈঠকের আয়োজন করে তথ্য আপা প্রকল্প, তথ্যকেন্দ্র মোহনপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন—জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব শাহানা সারমিন, যুগ্ম সচিব শাহনাজ বেগম নীনা, প্রকল্প পরিচালক, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), এস. এম. নাজিমুল ইসলাম, যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), এবং মোছাম্মৎ হাসিনা আক্তার, উপসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা।
এ সময় আরোও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, তথ্যসেবা কর্মকর্তা রুপালি খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জানানাবাদ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ এবং ঘাসিগ্রাম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে নারীরা যেমন আত্মনির্ভর হচ্ছেন, তেমনি সমাজে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছেন।
পরে অতিথিরা অংশগ্রহণকারী নারী ও তরুণীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর তাঁরা বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেন।
এ সময় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।
শেষে প্রধান অতিথি ঐতিহাসিক কুসুম্বা মসজিদ পরিদর্শনে যান।
















