০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দ্য কার্টার সেন্টার এনজিও, ব্র্যাক এর সহযোগিতায় রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার দুপুরে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়। নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ ও সামাজিক মর্যাদা উন্নয়নের জন্য সরকারের একটি সুস্পষ্ট রূপরেখা রয়েছে। নারী উন্নয়ন নিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখায় নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে। বিএনপিতে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দরিদ্র পরিবারের নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোকে সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মূল উদ্দেশ্য নারীদের হাতে অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, কৃষি অফিসার কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম, যুব কর্মকর্তা সৈয়দ আলী রেজা, দ্য কার্টার সেন্টার এনজিও-এর প্রতিনিধি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মি লায়লা ইসলাম, কমিউনিটি মোবিলাইজার ইনজাম-উল হক, উপজেলা ফ্যাসিলিটেটর আব্দুল বারিক সরকার ও মনিকা রানীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দ্য কার্টার সেন্টার এনজিও’র সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬