০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুরে লিটারে ১৬ টাকা বেশি দামে ডিজেল বিক্রি, মজুদের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৫৪৫ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে অবৈধভাবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে একটি ডিপোতে প্রায় ২০ হাজার লিটার ডিজেল মজুদ রাখার তথ্য পাওয়া গেছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মৌগাছি বাজারের মেসার্স আ. রাজ্জাক ওয়েল ডিপোতে লিটারপ্রতি ১১৮ টাকা দরে ডিজেল বিক্রি করা হচ্ছে। যা সরকার নির্ধারিত মূল্যের তুলনায় লিটারপ্রতি প্রায় ১৭ টাকা বেশি।

ডিপোর স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক জানান, তিনি ১১৫ টাকা লিটার দরে ব্ল্যাক মার্কেট থেকে ডিজেল কিনেছেন। এ কারণে ১১৮ টাকা দরে বিক্রি করছেন। তিনি দাবি করেন, মোট ২০ হাজার লিটার ডিজেল কিনে ইতোমধ্যে প্রায় সাড়ে ৭ হাজার লিটার বিক্রি করেছেন এবং এখনও প্রায় সাড়ে ১৩ হাজার লিটার মজুদ রয়েছে।

তবে এত বিপুল পরিমাণ ডিজেল কোথা থেকে সংগ্রহ করেছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট জবাব দিতে চাননি। পরে সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ডিপো বন্ধ করে সেখান থেকে সরে যান তিনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ইচ্ছেমতো দামে ডিজেল বিক্রি করে আসছেন। কৃষি সেচের কাজে নিয়োজিত কৃষক এবং নসিমন-করিমন চালকেরা বাধ্য হয়ে বেশি দামে এখান থেকে তেল কিনছেন। তাদের অভিযোগ, বিভিন্ন উৎস থেকে ব্ল্যাকে কেনা বা চুরি হওয়া তেলও এখানে কেনাবেচা হয়।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে লিটারে ১৬ টাকা বেশি দামে ডিজেল বিক্রি, মজুদের অভিযোগ

আপডেট সময় : ০২:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬