০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে বাবলু স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ৫৬৩ বার পড়া হয়েছে

মো. নয়ন মিয়া, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মরহুম বাবুল হোসেন বাবলুর স্মৃতি সংরক্ষণ এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গঠিত ‘বাবলু স্মৃতি সংঘ’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে পৌর শহরের কোচ স্ট্যান্ড এলাকায় অবস্থিত ওয়ান প্লাস ফার্মেসি চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম বাবুল হোসেন বাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বাবলু স্মৃতি সংঘের সভাপতি রায়হান কবির জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি গোলাম মোরশেদ সৈকতের সঞ্চালনায় দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী এবং যুবদল নেতা হাসানুজ্জামান দেওয়ান হাসান প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নূরা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এমদাদুল হক, পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল, পৌর মহিলা দলের আহ্বায়ক রেজওয়ানা পারভীন শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিরামপুরে বাবলু স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬