০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল সংকট না অব্যবস্থাপনা? কেশরহাটে লাইনে দাঁড়িয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ৫৪৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তেল নিতে লাইনে দাঁড়িয়ে হিট স্ট্রোকে আলাউদ্দিন আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসন ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন স্থানীয়রা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন আলম কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে তীব্র গরমের মধ্যে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনে তেল সরবরাহে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

পর্যাপ্ত শৃঙ্খলা ব্যবস্থা, ছায়া বা পানি সরবরাহের কোনো ব্যবস্থা ছিল না। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আলাউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, তেল সংকট ও সরবরাহ ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে প্রতিনিয়ত এমন দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

ফলে সাধারণ মানুষকে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, “যদি সঠিকভাবে তেল বিতরণ ও লাইনের ব্যবস্থাপনা করা হতো, তাহলে হয়তো এমন একটি প্রাণহানি এড়ানো সম্ভব ছিল।”

মোহনপুর থানা পুলিশের এসআই ইয়ামিন আলী বলেন, “পুলিশ ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, “ তিনি হিট স্ট্রোকে মারা গেছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তেল সংকট না অব্যবস্থাপনা? কেশরহাটে লাইনে দাঁড়িয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

আপডেট সময় : ১০:০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬