০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকা-নেতা উত্তেজনা: থাপ্পড় থেকে জুতাপেটা, ভাইরাল ভিডিও

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ৫৪৩ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে এক শিক্ষিকা ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৪ ও ৫ মে দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে আমন্ত্রণপত্র প্রদান ও আর্থিক সহযোগিতা চাওয়ার উদ্দেশ্যে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জয়নগর ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষিকা আলেয়া খাতুন হীরা অধ্যক্ষের পাশের চেয়ারে বসা ছিলেন।

এক পর্যায়ে শিক্ষিকা আলেয়া খাতুন হীরা ঘটনাটি ভিডিও ধারণ শুরু করলে তাকে বাধা দেওয়া হয়। এ নিয়ে তার সঙ্গে উপস্থিত বিএনপি নেতাদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযোগ রয়েছে, তিনি এক বিএনপি নেতাকে থাপ্পড় দেন। পরে অপর এক নেতা স্যান্ডেল খুলে তাকে মারধর করেন।

ঘটনার পর কলেজ প্রাঙ্গণে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় জয়নগর ইউনিয়ন কৃষকদল নেতা জয়নাল আবেদিন, মৎস্য ব্যবসায়ী শাহাদত হোসেন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, শিক্ষিকা আলেয়া খাতুন হীরা অধ্যক্ষের ঘনিষ্ঠ হওয়ায় সহকর্মীদের সঙ্গে প্রায়ই অসৌজন্যমূলক আচরণ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আলেয়া খাতুন হীরা বলেন, মাহফিলের নামে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। অধ্যক্ষকে রক্ষা করতে গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং উল্টো তাকেই মারধর করা হয়েছে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মন্তব্য করতে রাজি হননি। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষিকা-নেতা উত্তেজনা: থাপ্পড় থেকে জুতাপেটা, ভাইরাল ভিডিও

আপডেট সময় : ০৬:৫৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬