প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:২২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ৮৭৭ বার পড়া হয়েছে
গত ২৮ ডিসেম্বর দৈনিক বার্তা পত্রিকার শেষের পাতায় “পুড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল” তানোরে চাঁদা না পেয়ে ফিল্মি কায়দায় ৮জনকে পিটিয়ে আহত করল চাঁদাবাজরা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাদেরকে চিহ্নিত চাঁদাবাজ, ছিনতাইকারী তকমা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে যা অত্যন্ত নিন্দনীয়, মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আসল ঘটনা হল রাজশাহী জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপি’র ১২৬-হামিরপুর মৌজার কাশিমালাস্থ বিলে আমাদের আবাদী জমি রয়েছে। উক্ত বিলে ভূমিদস্যুরা পুকুর খনন করায় দিন দিন আবাদি জমি কমে যাচ্ছে এবং জলাবদ্ধতা তৈরী হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে নিষেধজ্ঞা থাকলেও গত কিছুদিন যাবত পবা উপজেলার মথুরা গ্রামের আলহাজ্ব তমিজ উদ্দিনের ছেলে মোঃ বেলাল হোসেন (৬১)সহ অন্যান্য ভূমিদস্যুরা পুকুর খননের চেষ্টা চালাচ্ছে। ফসলী জমি রক্ষায় কাশিমালা গ্রামবাসি তাদের অনেকবার সতর্ক করলেও গত ২৫/১২/২০২৪ তারিখে মোঃ বেলাল হোসেন তার লোকজন নিয়ে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করতে গেলে স্থানীয় গ্রামবাসি বাঁধা দেন।
গত ২৬/১২/২৪ ইং তারিখে পুকুর খনন বন্ধে মোহনপুর উপজেলার ধুরইল ইউপি’র কাশিমালা গ্রামের ১৭৫ জন গ্রামবাসি স্বাক্ষরিত একটি অভিযোগপত্র তানোর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে জমা দেন। ঘটনাটি ভিন্নখাতে রুপ দিতে পুকুর খননের মূলহোতা মোঃ বেলাল হোসেনসহ স্থানীয় একটি কুচক্রীমহল সাংবাদিকদের কাছে মনগড়া কাল্পনিক কাহিনী সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন যা আমাদের মর্মাহত করেছে। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
কাশিমালা গ্রামবাসি
মোহনপুর, রাজশাহী।

















